শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার      ● এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা      ● কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান      ● ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে      ● বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?      ● ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৫      ● ৭ নভেম্বর জনতার শক্তি, একতার জয়: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপি      ● বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ      ● রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব : ইনফান্তিনো      ● ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব      ● নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬      ● ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ      
নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনয়জীবনের ২৮ বছর পার করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নাটক ও ওয়েবফিল্মেও নিয়মিত কাজ করছেন। তবে এবার অভিনয়ের বাইরে নতুন এক পরিচয়ে সামনে আসার ভাবনা জানালেন দীপা খন্দকার। 

সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তার। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের এই পরিকল্পনার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং মনে হচ্ছে, দুই-তিনটি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সবকিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।’

এদিকে সম্প্রতি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ যুক্ত হয়েছেন দীপা। এর আগে একই নির্মাতার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

‘ফিরে আসার গল্প’-এ অবশ্য শুরুতে অন্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপার। সেই চরিত্রে অভিনয় করছেন রোজী সিদ্দিকী। আর বর্তমানে দীপা যে চরিত্রে অভিনয় করছেন, সেটিতে আগে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ান সুমাইয়া।

 এরপর নির্মাতার অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রটির জন্য প্রস্তুত হন দীপা খন্দকার। আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close