বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১১:৫৯ AM আপডেট: ২৭.০৬.২০২৫ ১২:১০ PM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ‘লাল কাইন্দা’ এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ইউনুছ (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে সীমান্ত পিলার ৩৩-৩৪ এর মাঝামাঝি মিয়ানমারের ওই এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্র শব্দে পুরো সীমান্ত এলাকা কেঁপে ওঠে।

স্থানীয়রা জানান, আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ইউনুছ গুরুতর আহত হন। সীমান্তের কাছাকাছি অবস্থান করায় চিৎকার শুনে দুইজন বাংলাদেশি যুবক দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ইউনুছকে উদ্ধার করে গাড়িযোগে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

আহত ইউনুছ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং এজাহার হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়, কিছু চোরাকারবারি আরাকান আর্মির নির্ধারিত পথ না মেনে পণ্য পাচারের বিকল্প রুটে গেলে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, ‘মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা   মাইন বিস্ফোরণ   মিয়ানমার   সীমান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close