শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আগের সীমানা বহাল চান বিএনপি নেতারা
৩০০ আসনের সীমানা সংক্রান্ত খসড়া প্রকাশের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১১:০৪ AM আপডেট: ২৬.০৬.২০২৫ ৯:৩০ PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ৩০০টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণসংক্রান্ত খসড়া প্রকাশের দাবি জানিয়েছে বিএনপিপন্থি একাধিক নেতা। তারা দাবি তুলেছেন, ২০০১ সালের সংসদ নির্বাচনের সময়কার সীমানা পুনর্বহাল করার।

আরও পড়ুন

গতকাল (২৫ জুন) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে অংশ নেন বিভিন্ন এলাকার বিএনপি-ঘনিষ্ঠ সাবেক ও সম্ভাব্য প্রার্থীরা। যদিও তারা দাবি করেছেন, এই বৈঠক দলীয়ভাবে হয়নি।

বৈঠক শেষে কুমিল্লার সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘১৯৮৬ থেকে ২০০১ পর্যন্ত যেভাবে সংসদীয় আসন বিভাজন ছিল, আমরা চাই সেটিই পুনর্বহাল হোক। এটি আমাদের সর্বজনীন দাবি।’ তিনি আরও জানান, নির্বাচন কমিশন খসড়া তালিকার কাজ করছে এবং আশ্বাস দিয়েছে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ বলেন, ‘২০০১ সালের আসন বিন্যাস অনুযায়ী যদি পুনর্বিন্যাস করা হয়, তাহলে জনগণের আস্থা বাড়বে এবং নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে না।’

তিনি আরও জানান, মুন্সিগঞ্জসহ অন্যান্য এলাকার প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন এবং প্রত্যেকে নিজ নিজ আসনের বর্তমান সীমানা ধরে রাখার পক্ষে মত দেন।

এর আগে, কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনটি আগের মতো বহাল রাখার দাবিতে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, ১৯৫৪ সাল থেকে একসঙ্গে থাকা এই দুটি উপজেলা ২০০৮ সালে আলাদা করা হয়। তবে ২০২৪ সালের নির্বাচনের আগেই তা আবার একীভূত করা হয়।

আরও পড়ুন

নিলখী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ বলেন, ‘আবার কেউ কেউ ২০০৮ সালের বিভাজন ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমরা চাই না এলাকাবাসীর মতের বিরুদ্ধে কিছু হোক।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৭৫টি আসন ঘিরে ৬০০টির বেশি আবেদন জমা পড়েছে। তবে পূর্ণাঙ্গ জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) উপাত্ত এখনো হাতে না আসায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইসি।

কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ১৯ জুনের কমিশন সভা শেষে জানান, কিছু উপাত্তের অভাবে আলোচনা চূড়ান্ত করতে পারিনি। তবে আশা করছি, আগামী সপ্তাহের শেষ নাগাদ সীমানা সংক্রান্ত কাজ শেষ হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   দাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close