শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার      ● শিবপুরে গভীররাতে এসিল্যান্ডের অভিযান,টপ সয়েল কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা       ● একজনের জন্য হলো না শতভাগ পাস, তবু সাফল্যের শীর্ষে কাদির মোল্লা কলেজ      ● তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড      ● আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা - কৃষিমন্ত্রী      ● মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল      ● আড়াই বছর পর চাকরি হারালেন সাবেক পুলিশ কর্মকর্তা হারুন      ● ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমানের জেরে মায়ের আত্মহত্যা      ● শাজাহানপুরে বৃদ্ধের অর্ধ গলাকাটা লাশ উদ্ধার      ● কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক -১      ● শতভাগ ফেল করা কলেজ বন্ধ নয়, পুনর্বিন্যাসের পরিকল্পনা      ● কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগের দাবি      
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার
রাকিব হোসেন, জামালপুর
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম

জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১), জামালপুরের একটি আভিযানিক দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

৩০ অক্টোবর ২০২৬ তারিখ ১৬.২০ ঘটিকার সময় এসআই (নিঃ) আপেল মাহমুদ, সঙ্গীয় কং/৭৮৭ তিতুমীর, কং/৬০৬ ধ্রুব সরকার ও কং/১৩৩৮ তানভীর ইসলাম তন্ময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১),জামালপুরের নেতৃত্বে আভিযানিক দলটি জামালপুর সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানাধীন দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক আনোয়ারের নির্মাণাধীন ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ আমিন (৬০), পিতা-মৃত আলা বক্স, মাতা-মৃত আমেনা, সাং-আলগারচর (প্রাইমারি স্কুলের পাশে), থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রামকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচা থেকে তিনটি কালো রঙের জিপারযুক্ত প্যাকেটের ভেতরে রাখা মোট ৬০০ (ছয়শত) পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৬০ (ষাট) গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকদ্রব্যের বিস্তার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। জামালপুর জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান দৃঢ় ও আপসহীন। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

জামালপুর জেলা পুলিশ অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জামালপুর   ইয়াবা উদ্ধার   ডিবি পুলিশ   মাদক কারবারি   মাদকবিরোধী অভিযান   বাংলাদেশ পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close