শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কচুরীপানা এখন কাঁচামাল হিসেবে রপ্তানী হচ্ছে বিশ্বের ২৫টি দেশে
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৩:৩০ পিএম

যাকে একসময় ‘অযত্নে বেড়ে ওঠা আগাছা’ হিসেবে দেখা হতো, সেই কচুরীপানা এখন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মানুষদের জীবিকার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। আর এই ‘ফেলনা’ কচুরীপানাই রপ্তানি হচ্ছে বিশ্বের ২৫টি দেশে- ব্যবহার হচ্ছে নানা রকম পরিবেশবান্ধব পণ্যের কাঁচামাল হিসেবে।

নাজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গাঁওখালীর সোনাপুর এখন কচুরীপানার সম্ভাবনাকে ঘিরে গড়ে উঠেছে একটি ছোটখাটো শিল্পভিত্তিক কর্মসংস্থান কেন্দ্র। এই গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবার যুক্ত রয়েছে কচুরীপানা সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ কাজে। এর মধ্যে গৃহবধূ থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত সবাই রয়েছেন, যারা বাড়তি আয় কিংবা একমাত্র আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন কচুরীপানাকে।

স্থানীয় গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘একসময় পরিবার চালানো ছিল খুব কষ্টের। এখন কচুরীপানা শুকিয়ে বিক্রি করে মাসে ৭-৮ হাজার টাকা আয় করি। সংসারে স্বাচ্ছন্দ্য এসেছে।’

উদ্যোক্তা আলমগীর হোসেন জানান, কচুরীপানা সংগ্রহের মৌসুম মূলত মাঘ থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত হলেও সারা বছরই কাজ চলে। প্রতিদিন সকাল হলেই ছোট ছোট নৌকায় করে সংগ্রাহকরা নদী ও বিল থেকে কচুরীপানা নিয়ে আসেন। ২.৫ কেজি কাঁচা কচুরীপানা শুকিয়ে ১ কেজি হয়, যা বাজারে ৫০ টাকা দরে বিক্রি হয়।

তিনি আরও জানান, এখানে প্রতি মাসে গড়ে ১০ টন কচুরীপানা কেনাবেচা হয়। বিনা পুঁজিতে এই পেশায় জড়িয়ে স্থানীয় মানুষজন এখন স্বাবলম্বী। এটা শুধু ব্যবসা নয়, একটা গ্রামীণ বিপ্লব।

এই কচুরীপানার আঁশ দিয়ে তৈরি হচ্ছে ফুলঝুড়ি, রঙিন পাপোশ, ফুলদানী, পাটি, ব্যাগ, টুপি, জায়নামাজসহ নানা ধরণের হস্তশিল্প। পরিবেশবান্ধব এইসব পণ্যের চাহিদা রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের প্রায় ২৫টি দেশে।

এক সময় যাকে পানি থেকে সরাতে ব্যয় হতো কোটি টাকা, সেই কচুরীপানাই এখন রপ্তানিযোগ্য কাঁচামাল। এটি যেমন আর্থিক স্বাবলম্বিতার সুযোগ তৈরি করছে, তেমনি পরিবেশবান্ধব শিল্পের একটি সম্ভাবনাময় দৃষ্টান্তও হয়ে উঠেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কচুরীপানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close