সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      
এবার উন্মুক্ত বর্জ্য সংরক্ষণ ও পোড়ানো বন্ধে এলো বিশেষ নির্দেশনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৩:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেড়েই চলছে বায়ু দূষণ। রাজধানীসহ সারাদেশে যানবাহন, ইটভাটা, অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন নির্মাণসামগ্রীর পরিবহন এবং উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানোর কারণে বায়ুদূষণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

পরিবেশ অধিদপ্তর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ জনগণের প্রতি একাধিক নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনায় বলা হয়, রাস্তায় বিভিন্ন ইউটিলিটি সার্ভিস যেমন পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি স্থাপন বা মেরামতের পর ধুলাবালি নিয়ন্ত্রণে দ্রুততম সময়ের মধ্যে রাস্তা কার্পেটিং করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, ইকোনমিক লাইফ অতিক্রান্ত হয়েছে এমন যানবাহন জরুরিভাবে রাস্তাঘাট থেকে সরাতে হবে এবং ত্রুটিপূর্ণ দূষণ সৃষ্টিকারী যানবাহন দ্রুত মেরামত করে সচল করতে হবে। রাস্তা, সড়ক, মহাসড়ক বা উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে রাখা এবং উন্মুক্তভাবে পোড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটি একটি দণ্ডনীয় অপরাধ। দায়িত্বশীলদের এ বিষয়ে প্রতিদিন সচেতন থাকতে হবে।

পরিবেশ অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, বর্জ্য, পৌরবর্জ্য এবং গৃহস্থালি বর্জ্য খোলা অবস্থায় সংরক্ষণ বা পোড়ানো যাবে না। অবৈধ ব্যাটারি রিসাইক্লিং এবং টায়ার পোড়ানো কারখানাগুলো অবিলম্বে বন্ধ রাখতে হবে। পরিবেশ অধিদপ্তর সতর্ক করেছে, এসব দূষণমূলক কার্যক্রমের ফলে মারাত্মক বায়ুদূষণ তৈরি হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ও তাদের পরিবারের সদস্যরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

এছাড়াও, মার্কেট, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে সৃষ্ট ময়লা-আবর্জনা ও ধুলাবালি রাস্তায় ফেলা বা পোড়ানো যাবে না। নালা, নর্দমা বা ড্রেন পরিষ্কারের পর সে বর্জ্য রাস্তার পাশে স্তূপ করে রাখা নিষিদ্ধ। ঢাকা শহরের নির্মাণসামগ্রী পরিবহনকারী ট্রাক, ভ্যান ও লরিগুলোকে অবশ্যই সম্পূর্ণভাবে ঢেকে পরিবহন করতে হবে বলে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

উল্লেখ্য,পরিবেশ রক্ষায় সকলকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সর্বশেষ বলা হয়, “আসুন বায়ুদূষণ রোধ করি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  উন্মুক্ত   বর্জ্য   সংরক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close