প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১২:০৪ AM আপডেট: ২০.০৬.২০২৫ ১১:২৯ PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম।
বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।
সভা শেষে বিসিবির এক কর্মকর্তা জানান, মাহবুব আনামকে বিসিবি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মৌসুমে বিপিএল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ। তিনি বিসিবির সভাপতির দায়িত্বেও ছিলেন। তার জায়াগায় মাহবুব আনামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর