বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইরান নিয়ে মুখ খুললেন কিম জং উন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৪:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া। দেশটি ইরানের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে।

গতকাল বুধবার (১৮ জুন) এএফপির খবরে বলা হয়, ইরানের ওপর হামলা চালানোর জন্য উত্তর কোরিয়া ইসরায়েলের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধের আগুন উসকে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, “গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানায়।”

মুখপাত্র আরো বলেন, “ইসরায়েল কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যা মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ। ইসরায়েলের রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের অবৈধ কাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।”

এদিকে প্রেসিডেন্ট শি জিংপিং-ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করে জানান, ইরানে হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। 

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ জুন) এক এক্স-বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করেন এই চীনা প্রেসিডন্ট।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লিখেন, “বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে।’’

চীনা প্রেসিডন্ট আরো লিখেন, “ক্ষমতা হ্রাস পায়। প্রভাব স্থানান্তরিত হয়। বৈধতা মুহূর্তেই মরে যায়, যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয়। প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে। আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে। বিশ্ব এগিয়ে যায়, সবসময়।’’

এছাড়াও, সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইরান   কিম জং উন   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close