বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ড
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৪:০১ পিএম আপডেট: ১৯.০৬.২০২৫ ৪:২৪ PM
মেলান্দহ উপজেলায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

মেলান্দহ উপজেলায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি কক্ষ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ ৬ লাখ টাকা এবং আসবাবপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বাঘাডোবা বড়বটতলা এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম বলেন, “আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন করি, কিন্তু প্রথমবার ফোন রিসিভ না হওয়ায় আমি নিজেই মোটরসাইকেলে গিয়ে তাদের খবর দিই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে নগদ অর্থ ছাড়াও ফ্রিজ, টিভি, আলমারি, বিছানাসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। তবে ঘরের ভিতরে থাকা কিছু স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের উৎপত্তি হতে পারে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ড   ভয়াবহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close