বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
আতঙ্কে দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:০৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

গত কয়েক দিনে অসংখ্য মানুষ শহর ছেড়ে অন্যত্র সরেও গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ঘটনার অসংখ্য ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

এ অবস্থায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ইরানের কর্মকর্তারা সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে, তেহরানের তেল পাম্পগুলোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছিলো। গাড়িতে তেল ভরতে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

এর মধ্যেই সোমবার ইসরায়েল তেহরানের যে অংশে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে, সেখানে তিন লাখেরও বেশি মানুষের বসবাস বলে জানা যাচ্ছে। ইসরায়েল দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এলাকা ছাড়তে বলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আতঙ্ক   দলে দলে   তেহরান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close