বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চাঁদপুরে করোনা পরীক্ষা ল্যাবের সরঞ্জাম লুটপাট, বন্ধ কার্যক্রম
চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:০৪ AM আপডেট: ১৭.০৬.২০২৫ ১২:১৪ এএম

আবারো করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করে, তার মধ্যে চাঁদপুর জেলা অন্যতম ছিল। প্রতিদিন জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল লক্ষণীয়। 

বর্তমানে চাঁদপুরে করোনা পরীক্ষার ল্যাব না থাকায় করোনা সংক্রমণ পরীক্ষা করা অত্যন্ত সময়সাপেক্ষ হয়ে পড়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লাতে। যার কারণে অনেকেই করোনার উপসর্গ থাকলেও গোপন করে পরীক্ষা করাচ্ছেন না।

আরও পড়ুন


যদিও চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় ২০২০ সালের ২৭ জুলাই সাবেক মন্ত্রী দীপু মনির উদ্যোগে তার বাবার নামে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট এবং চাঁদপুর মেডিকেল কলেজের যৌথ উদ্যােগে আরটি-পিসিআর ল্যাব চালু করেন। তৎকালীন সময় ল্যাবটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কিংবা সিভিল সার্জন কার্যালয়ে না করে দীপু মনির বাস ভবনে স্থাপন করা হয়। করোনা প্রেক্ষাপট স্বাভাবিক হলে পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়ে যায় আরটি-পিসিআর ল্যাবটির।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালালে ৫ আগস্ট সারাদেশের মতো চাঁদপুরে ভাংচুর ও লুটপাট হয়। ওই সময় চাঁদপুর শহরের নতুনবাজার কদমতলা এলাকায় দীপু মনির বাসাও ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে করে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের মেশিন ও সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ হয়। যার কারণে ল্যাবের আর কোন অস্তিত্ব নেই। নতুন করে করোনা সংক্রমন বাড়ায় উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে সাধারণ মানুষের মাঝে। 

চাঁদপুর জেলা সিভিল কার্যালয়ের মেডিকেল অফিসার মো. শাখাওয়াত হোসেনের দেয়া তথ্যমতে, জেলা এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৯৪ হাজার ৯৬ জন। এরমধ্যে করোনা পজিটিভ ১৭ হাজার ৬৫৮ জনের এবং করোনা নেগেটিভ ৭৬ হাজার ৪৩৮ জনের। এখন পর্যন্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৬৭৭ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৪৬ জন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসা সিয়াম ও ইসমাইল হোসেন বলেন, হঠাৎ করে করোনা দেখা দিয়েছে কিন্তু চাঁদপুরে কোন সতর্কতা দেখছিনা। হাসপাতালে করোনা পরীক্ষা করার কোন ল্যাভ নেই। এখন থেকে কুমিল্লা গিয়ে পরীক্ষা করাতে হয়। আমাদের দাবি দ্রুত করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হোক।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, সাবেক মন্ত্রী দীপু মনি নিজ বাসায় একটি ল্যাব করেছিলেন কিন্তু ৫ আগস্টের পর ল্যাব মিসিং। আপাতত এখন চাঁদপুরে করোনা পরীক্ষা করার কোন ল্যাব নেই। কেউ আসলে তাদের কুমিল্লা পাঠানো হচ্ছে। তবে নতুন করে চাঁদপুরে কেউ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, করোনা নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিজ নিজ যায়গা থেকে সচেতন হতে হবে। মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   করোনা   পরীক্ষা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close