বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশি শ্রমিকদের জন্য ৪ রুটে বিমানের বিশেষ ভাড়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:৪০ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ৯:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশি শ্রমিকদের (রেমিট্যান্স যোদ্ধা) বিদেশগমনে সহায়তা করতে এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ সোমবার (১৬ জুন) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা একমুখী যাত্রায় এই সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের জন্য আকাশপথে সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী দিনগুলোতেও তাদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিমান।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কর্মরত লাখ লাখ প্রবাসীর পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

এছাড়া, এই সংস্থাটি ইতোমধ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী বহির্গামী ফ্লাইটে ‘টি’ শ্রেণির রিজারভেশন বুকিং ডিজাইনের (আরবিডি) আওতায় এ সুবিধা দিয়ে আসছে।

সংস্থাটি মনে করছে, বিশেষ রেয়াতি ভাড়ায় নতুন এ রুটগুলো যুক্ত হওয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিমানের সহায়তা আরও সুদৃঢ় হবে। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এসব শ্রমিকদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

সূত্র : বাসস


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   শ্রমিক   প্রবাসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close