বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, গ্রেপ্তার দুইজন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৫:০৯ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ৫:৪৬ PM
জমি সংক্রান্ত বিরোধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জমি সংক্রান্ত বিরোধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

আজ সোমবার (১৬ই জুন) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামে এই ঘটনা ঘটে এবং ‘মুক্ত খবর’ পত্রিকার সাংবাদিক শামসুল আলম ঘটনায় আহত হয়েছেন। নিহতের নাম মো. রফিকুল ইসলাম (৪৫)। সে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। 

জানা যায়, এই ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং রফিকুল ইসলামের চাচাতো ভাই একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।
 
পুলিশ জানায়, সোমবার সকালে সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে শতেকখানি গাছের চারা লাগাতে যায়। সেখানে  চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তারা রফিকুলকে কিল ঘুষি মারতে থাকলে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার আত্ম চিৎকারে ভাই শামসুল আলম এগিয়ে গেলে তাকেও কিল ঘুষি মারে। পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নিহত   আহত   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close