শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইরানের প্রতিটি স্থাপনায় হামলার হুমকি দিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১১:৫৪ পিএম

ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তিনি বলেছেন, ইরানের আয়াতুল্লাহ শাসনব্যবস্থার ‘প্রতিটি স্থাপনা ও প্রতিটি লক্ষ্যবস্তুতে’ হামলা চালাবে ইসরায়েল।

নতুন প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। নেতানিয়াহু আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কঠিন আঘাত হেনেছি। প্রয়োজন হলে আবারও তা লক্ষ্য করে হামলা করব।’

তিনি বলেন, ‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নিয়েছি এবং আইডিএফ এখন সেই কাজটিই করছে।’

এদিকে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিয়ে আলোচনা স্থগিত করেছে ইরান বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। তিনি বলেছেন, রবিবারে মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-মার্কিন আলোচনা অনুষ্ঠিত হবে না। 


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ইরান   নেতানিয়াহু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close