প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১:৪১ পিএম

ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষার চেষ্টা করলে যেকোনও দেশের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান।
শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম‘ সিএনএন’কে এক শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের আওতায় এই দখলদার শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অধিরকার সংরক্ষণ করে ইরান।’
তিনি সতর্ক করে বলেন, ‘কোনো দেশ যদি ইসরায়েলকে সহায়তা করে বা ইরানের হাত থেকে ইসরয়েলকে রাক্ষার চেষ্টা করে তাহলে ইরানের পরবর্তী টার্গেটে পরিণত হবে সেই দেশের আঞ্চলিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।’
এর আগে শুক্রবার মার্কিন ও ইসরায়েলি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে।
একজন ইসরায়েলি সূত্র থেকে আরও জানা যায়, বেশ কয়েকটি দেশ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বারবার ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলছে, তাদের সেনাদের বা স্থাপনার ওপর কোনও আঘাত এলে তা হবে ইরানের জন্য ভয়ঙ্কর।
ওদিকে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যেরই বেশ কয়েকটি দেশ আব্রাহাম অ্যাকর্ডের অধীনে সম্পর্ক স্বাভাবিক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্ষমতার মেয়াদে। আঞ্চলিক যেসব দেশ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করেছে তাদের সম্পর্কে পরিষ্কার করে বলেননি ইসরায়েলি ওই সূত্র। তবে ধারণা করা যায়, তারা কারা হতে পারে।
সূত্র: সিএনএন
স্বদেশ প্রতিদিন/এমএম