প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৫৮ পিএম

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের এক প্রতিবেদকের উদ্দেশে মেহেদী হাসান মিরাজের প্রশ্ন ছিল,
এই প্রশ্ন হয়তো হালকাভাবে বলা, তবে এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর একটি উপলব্ধি। কারণ, মাত্র কিছুক্ষণ আগেই তাঁকে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- বিশেষ করে সদ্য অধিনায়কত্ব হারানো নাজমুল হোসেন শান্তকে ঘিরে।
সংবাদ সম্মেলনে একাধিকবার উঠেছে নাজমুল শান্তকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কি না, এবং এটি দলের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা- এসব প্রশ্ন। এতে হয়তো মিরাজের মনে হয়েছে, তাঁর অধিনায়কত্ব সংবাদমাধ্যমের প্রত্যাশা মেটাতে পারেনি।
তবে মিরাজের ভাবনায় রয়েছে বড় কিছু। সেসবের একটি- সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের জার্সিতে ফেরানো।
মিরাজ বলেন, ‘পিএসএলের সময় ওনার (সাকিব) সঙ্গে অনেক কথা হয়েছে। বাংলাদেশের হয়ে আবারও খেলার খুব ইচ্ছে ওনার। তবে তাঁকে খেলানো তো বোর্ডের সিদ্ধান্তের বিষয়।’
মিরাজ বলেন, ‘অধিনায়ক হিসেবে এখন তাঁর সুযোগ রয়েছে বোর্ডকে অনুরোধ জানানোর, ‘আমি এখন বোর্ডকে বলবো, তাঁকে (সাকিব) খেলানো যায় কি না। কারণ সাকিব ভাইকে দলে খুব প্রয়োজন। ওনার মতো খেলোয়াড় দলে থাকা মানে একটা বড় সুবিধা।’
শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল গঠনের সময় সাকিবকে স্কোয়াডে চাইছেন মিরাজ। যদিও তাঁর প্রত্যাবর্তন অনেক কিছুর ওপর নির্ভর করছে- বিশেষ করে বোর্ডের সিদ্ধান্ত ও সাকিবের নিজস্ব প্রস্তুতির ওপর।
অধিনায়ক হিসেবে মিরাজের সামনে তাই শুধু নেতৃত্ব নয়, দলের ভারসাম্য, অভিজ্ঞতা আর ভবিষ্যতের দিকনির্দেশনা ঠিক করাও অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম