ভারতে যাওয়ার সময় গ্রেফতার গোপালগঞ্জ জেলা আ. লীগ সম্পাদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৪:৩৯ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ৯:২৮ PM

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টায় তাকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগেই ইমিগ্রেশনে খবর ছিল আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ভারতে যেতে পারেন। সেই মোতাবেক সতর্ক করে দেওয়া হয় বহির্গমন বিভাগের সব অফিসারকে।
পরবর্তীতে বেলা ১১টায় তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, তার নামে একাধিক মামলা রয়েছে।
ইমিগ্রেশনে গ্রেফতারকৃত আসামিকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া। তিনি জানান, গোপালগঞ্জ থানায় তার নামে মামলা থাকায় গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে তাকে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি