শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল      ● সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর      ● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া      ● জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর      ● বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা       ● ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি      ● বেগমগঞ্জে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ      ● মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ      ● শূন্যরেখায় ৫ দিন: এপার-ওপার ঠাঁই মেলেনি অসুস্থ নারীর      ● সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪       
‘৩৫ হাজার কর্মী ঈদ বিসর্জন দিয়ে সুন্দর করেছে আমাদের ঈদ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ১:৩৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৭ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টা বলেন, ‘সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’

জানা গেছে, এবার সব মিলিয়ে দেশের ১২টি সিটি করপোরেশনে ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস পরিশ্রমে সফলভাবে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার দুপুর দুইটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  ঈদ   বিসর্জন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close