শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর      ● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া      ● জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর      ● বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা       ● ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি      ● বেগমগঞ্জে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ      ● মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ      ● শূন্যরেখায় ৫ দিন: এপার-ওপার ঠাঁই মেলেনি অসুস্থ নারীর      ● সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪       ● শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী      
সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
প্রতিনিধি, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম

ফেনীর সোনাগাজীতে র‍্যালি, আলোচনা সভা, ইনসুলিন গ্রহণবিষয়ক প্রশিক্ষণ ও বিনামূল্যে চিকিৎসাসেবার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানভীর মাহমুদ তৌহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু। অনুষ্ঠানে হাসপাতালের ভাইস চেয়ারম্যান বাহার উদ্দিন খোন্দকার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইনসুলিন গ্রহণবিষয়ক প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. তানভীর মাহমুদ তৌহিদ, ডা. মাহবুব আজিজ সিফাত, ডা. ইসরাত জাহান লিমা ও ডা. শেখ মাহমুদুল হাসান। হাসপাতালের পিআরও এসএন আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল হক বিন জিয়াউল হক।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   ফেনী   বিশ্ব ডায়াবেটিস দিবস   ডায়াবেটিস   ফ্রি মেডিকেল ক্যাম্প   ইনসুলিন প্রশিক্ষণ   স্বাস্থ্যসেবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close