প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ১:৩১ পিএম

সংগৃহীত ছবি
টানা দ্বিতীয়দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। নথিহীন অভিবাসীদের ধরতে শুক্রবার থেকে অভিযান শুরু করে দেশটির প্রশাসন। তা নিয়ে শহরটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে। আর এটি ঠেকাতেই ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ শহরটিতে ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন।
শনিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যে যে অনাচার বৃদ্ধি পেয়েছে তা মোকাবিলা করার জন্য ট্রাম্প রক্ষীদের মোতায়েন করছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে শনিবার বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়ে ফেডারেল এজেন্টদের। তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে।
এ ছাড়া শুক্রবার রাতেও লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টর (আইসিই) সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। আইসিই-র এজেন্টরা শহরের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালানোর সময় সংঘর্ষ হয়। অভিযানে আইসিই অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে।
সূত্র: বিবিসি ও আলজাজিরা
স্বদেশ প্রতিদিন/এনআর