শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কামারশালাতে নেই আর আশানুরূপ ক্রেতা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৮:১৪ পিএম
বিভিন্ন সরঞ্জামাদি সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন কামাররা

বিভিন্ন সরঞ্জামাদি সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন কামাররা

একদিন পরই ঈদুল আযহা। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরবানির পশু কিনতে বিভিন্ন হাটে হাটে দৌঁড়ঝাপ শুরু করেছেন। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য প্রয়োজন ছুরি, দা, বটিসহ বিভিন্ন সরঞ্জামাদির। তবে এবার আশানুরূপ ক্রেতার দেখা মিলছে না কামারশালা গুলোতে।
 
আজ বৃহস্পতিবার (৫ জুন) সরেজমিনে টাঙ্গাইল পার্ক বাজারের কামারের দোকানগুলো ঘুরে দেখা যায়, দা, বটি, চাপাতি, ছুরি, দেশি কুঠার, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন সরঞ্জামাদি সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন কামাররা। ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও আগের মতো জমে উঠেনি ক্রয়-বিক্রয়।

কামারদের সাথে কথা বলে জানা যায়, পশুর চামড়া ছাড়ানো ছুরি ২০০ থেকে ৩০০ টাকা, দা ৬০০ থেকে ৯০০ টাকা, বটি ৯০০ থেকে হাজারের উপরে, পশু জবাই করার ছুরি ৮০০ থেকে দেড় হাজার টাকা, চাইনিজ কুড়াল ৮০০, দেশিও কুঠার ৬০০ টাকা দরে বিক্রি করছেন তারা।তারা জানায়, কামাররা প্রায় সবাই পৈত্রিক সুত্রে এ পেশা পেয়েছেন। তাই এ পেশাকে তারা ঐতিহ্য হিসাবে ধরে রাখছেন।

কামার সত্যরঞ্জন দাস ও উদয় সরকার জানান, তাঁরা ৪০ বছর ধরে এই পেশার সাথে জড়িত। আগের মতো আর তেমন কাজ নেই। এখন তাদের এ পেশায় নুন আনতে পানতা ফুরানোর অবস্থা। সারা বছর কাজ না থাকায় মুসলমানদের ধর্মীয় এ উৎসবের অপেক্ষায় থাকেন। তাতে কিছুটা হলেও পুষিয়ে উঠা যায়। বাপ-দাদার পেশা, এ পেশায় জীবন বাঁচান, ছাড়তেও পারেন না। তারপরেও কয়লার দাম বেশি হওয়ায় তাদের পণ্য তৈরির খরচ অনেক বেড়ে গেছে। এর সাথে কাজ করা লোক ও এখন আর পাওয়া যায় না, পরিশ্রম বেশি তাই এ পেশা থেকে লোক সরে যাচ্ছে। আগে কয়লা ও লোহার দাম কম ছিল, তাই খাটা খাটনি করে ভালো দাম পাওয়া যেত। এখন তেমন টা হয় না।

তারা আরো জানান, বাপ-দাদার পৈত্তিক এই পেশায় জীবন বাঁচানো খুবই কঠিন হয়ে পড়েছে। তাদের জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পেটের দায়ে পৈত্রিক পেশা ছেড়ে বাধ্য হয়ে অনেকেই এখন অন্য পেশায় ঝুঁকছেন।

টাঙ্গাইল পার্ক বাজারে জেলা সদর থেকে আসা ক্রেতা আব্দুর রাজ্জাক জানান, গরু কোরবানীর জন্য দা, ছুরি ও চাপাতির অর্ডার দিয়েছেন। ঈদের সময় দাম একটু বাড়ে। কোরবানির পশু কিনতে যে সময় লাগে সরঞ্জামাদী দেখে-শুনে-বুঝে কিনতে তার চেয়ে বেশি সময় লাগছে। গতবারের তুলনায় এবার দাম একটু কম বলেই মনে হচ্ছে। এছাড়া এবার কামারের দোকানগুলোতে ভিড়ও নেই।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কামার   বিক্রি   ঈদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close