বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৪৯ পিএম

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার এনটিআরসিএ তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনটিআরসিএ-এর ব্যবস্থাপনায় ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছিল অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত অংশ। এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরবর্তীতে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসব প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মোট ৬০ হাজার ৫২১ জন।

ফলাফল জানতে আগ্রহী পরীক্ষার্থীরা এনটিআরসিএ-র ওয়েবসাইটে http://ntrca.teletalk.com.bd/result লিংকে গিয়ে অথবা বিজ্ঞপ্তিতে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে নিজ নিজ রোল ও ব্যাচ নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  শিক্ষক নিবন্ধন   চূড়ান্ত   ফল প্রকাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close