বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দেড় যুগ পর আইপিএলজয়ী কোহলিকে ১৫ বছর পর ট্রফিজয়ী কেইনের শুভেচ্ছা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এই জন্যই বোধহয় বলা হয় ‘মানুষ বাঁচে আশায়’, কিংবা মানুষকে আশার মধ্যে বাঁচানোর জন্যই এই প্রবাদের জন্ম। একটা পর্যায়ে মনেই হচ্ছিলো যে, এই অপেক্ষার প্রহর শেষ হবার নয়। কিন্তু নিয়তির লিখন যে যায় না খন্ডন। নিয়তি সাথেই ছিলো তাদের। হয়তো ধরা দিলো দেরি করে।

ক্রিয়াপ্রেমিরা অনেকটা ধরেই নিয়েছিলেন দুই ভুবনের দুই বাসিন্দাকে হতাশা নিয়েই হয়তো ক্যারিয়ার শেষ করতে হবে। কিন্তু একজনের ১৮ বছরের এবং অন্য জনের ১৫ বছরের অপেক্ষা শেষ হলো প্রায় একই সময়ে। 

হ্যারি কেইনের বুন্দেসলিগা ট্রফি জয়ের এক মাস পর প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতলেন বিরাট কোহলিও। কোহলির আইপিএল জয়ের পর তাঁকে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন কেইন। দীর্ঘ অপেক্ষা ফুরোনোর আনন্দ কেইনের চেয়ে ভালো আর কে জানেন!


আহমেদাবাদে গতকাল রাতে আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্য দিয়ে শেষ হয়েছে বেঙ্গালুরু ও কোহলির ১৮ বছরের অপেক্ষাও। এর আগে তিনবার ফাইনাল খেললেও কোনোবারই শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি বেঙ্গালুরু।

আইপিএল ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যেম কোহলিও নিজের একটি ছবি পোস্ট করেছেন ইংল্যান্ড অধিনায়ক কেইন। ছবিতে কেইনের হাতে কোহলির ভারতীয় দলের ১৮ নম্বর জার্সি এবং কোহলির হাতে কেইনের ইংল্যান্ডের হয়ে পরা ১০ নম্বর জার্সি।

এ ছবির ক্যাপশনে কেইন লিখেছেন, ‘আর্কাইভের পাতা একটি মুহূর্ত সামনে এনে প্রথম আইপিএল শিরোপা জয়ের জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিশাল অভিনন্দন! অবিশ্বাস্য এক অর্জন।’

এরআগে, জাতীয় দল ইংল্যান্ডের হয়ে একাধিকবার কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারেননি কেইন। ফুটবল ঈশ্বরের অভিমান বোধহয় গত মাসেই শেষ হলো। তাই মাসের শুরুতে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের মধ্য দিয়ে নিজের প্রথম ট্রফি জয় নিশ্চিত করেন ইংলিশ এই ফরওয়ার্ড।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কেইন   কোহলি   আইপিএল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close