বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইসিসির মে মাসের সেরার দৌড়ে আছেন যারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ১১:১৫ AM

বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক মোহাম্মদ ওয়াসিম জায়গা পেয়েছেন আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ মে অ্যাওয়ার্ডে সেরাদের মাধ্যে আছেন তিনি। 

মঙ্গলবার (৪ জুন) আইসিসি পুরুষ ও নারী বিভাগে মে মাসের পারফরম্যান্সের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সেরার লড়াইয়ে ওয়াসিমের প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডের ব্রান্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।  

নারী বিভাগে গত মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, দক্ষিণ আফ্রিকার ক্লোয়ি টাইরন ও ভারতের জেমিমাহ রদ্রিগেজ।

গত মাসে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াসিম। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচ ওয়ানডেতে দুই হাফ-সেঞ্চুরিতে ১৬৯ রান করেন ওয়াসিম। 

এছাড়া বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে দুই হাফ-সেঞ্চুরিতে ১৪৫ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াসিম। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ে বড় অবদান রাখেন ওয়াসিম। সিরিজের প্রথম ম্যাচ হারলেও শেষ দুই ম্যাচ জিতে নেয় আরব আমিরাত।

অন্যদিকে, স্কটল্যান্ডের ম্যাকমুলান পাঁচ ওয়ানডেতে ১০৭.৮৭ স্ট্রাইক রেটে ২৩৩ রান করার পাশাপাশি শিকার করেন ১০ উইকেট।

যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার চার ওয়ানডেতে করেন ২০১ রান, গড় ছিল ৬৭। পাশাপাশি বল হাতে নেন ৯টি উইকেট।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আইসিসি   সেরা প্লেয়ার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close