বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জমি হস্তান্তর সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১১:০৩ পিএম

কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য নির্ধারিত ২০০ একর জমির পুরোটা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দখলে। মঙ্গলবার অবশিষ্ট ১১ দশমিক ৪০ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে জমি অধিগ্রহণের এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী মৌজায় আয়োজিত জমি হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জমি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। জমি হস্তান্তর কার্যক্রম পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা। উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আব্দুল হালিমসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিকরা।

উল্লেখ্য, ২০১৭ সালে একনেক সভায় কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য ২০০ একর জমি বরাদ্দ হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৮৮ দশমিক ৬০ একর জমি বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন। তবে অবশিষ্ট জমির হস্তান্তর বিলম্বিত হওয়ায় নির্মাণকাজে বাধা সৃষ্টি হচ্ছিল।

অবশেষে মঙ্গলবার জমি হস্তান্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রস্তাবিত ২০০ একর জমির পূর্ণ দখল বুঝে পেলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা এ অর্জনের মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নেয়া সম্ভব হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ২০১৭ সালে   একনেক   সভায়   কেরানীগঞ্জে জগন্নাথ   বিশ্ববিদ্যালয়   দ্বিতীয় ক্যাম্পাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close