প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:৫২ পিএম

কর্ণফুলীতে এফভি সীহার্ট-১ নামের একটি ফিশিং ভেসেল থেকে পড়ে মৃত্যু হয়েছে দুই জন ব্যক্তির।
সোমবার (২ জুন) রাতে এ ঘটনাটি ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন- ভেসেলের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তারা দুইজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন এক সংবাদমাধ্যমে জানান, একটি ফিশিং ভেসেলকে টেনে নিয়ে যাচ্ছিল আরেকটি ভেসেল। এসময় একটি রশি ছিঁড়ে গেলে রশির সাথে লেগে পা পিছলে নদীতে পড়ে যায় তারা। এতে মৃত্যু হয় ওই দুই জনের।
তিনি আরো বলেন, নিহত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি