প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ৫:৫৮ PM

সরকারি চাকরিসহ সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে। একই সাথে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও অফিসের কর্মকর্তাদের এনআইডি সম্পর্কিত সমস্যা নিরসনে কাজ করছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩ জুন) বিকালে ইসি ভবনে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ সব কথা বলেন।
চাকরি প্রাপ্তিতে ব্যবহৃত একাডেমিক তথ্যের সাথে এনআইডির তথ্য অমিল থাকার বিষয়টি নজরে এসেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এনআইডি আইনে বাধ্যবাধকতা রেখে চাকরি ক্ষেত্রে সব অফিস, প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে এনআইডির তথ্য রাখতে বলা হয়েছে। যারা এর ফলে সম্মুখীন হচ্ছেন বেতনসহ আনুষঙ্গিক সমস্যায়।
তিনি আরো বলেন, এ বিষয়ে দ্রুত সংশোধনীর নির্দেশ দিয়েছে এনআইডি উইং। এছাড়া আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নবম দেশ হিসেবে জাপান প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি