বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:১৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। সোমবার (২ জুন) রাত ৮টা ১০ মিনিটে খিলগাঁওয়ের খলিলের গোশতের দোকানের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম মোটরসাইকেলে করে বাসাবো এলাকার বাসা থেকে মতিঝিল থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

কামরুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানার এলাকায় হলেও তিনি রাজধানীর খিলগাঁওয়ের বাসাবোতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পর বলাকা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং বাসচালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর 


আরও সংবাদ   বিষয়:   থানা   এসআই   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close