বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
দাম বাড়ছে সিগারেটের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৫:২৭ পিএম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাক পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে সিগারেট পেপারের ওপর বর্তমানের ৬০ শতাংশ থেকে সম্পূরক শুল্ক বাড়িয়ে ১০০ শতাংশ করার কথা বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের বাজেটে সিগারেটের দাম কাঠামো অপরিবর্তিত থাকলেও সিগারেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামালের শুল্ক বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতেও সিগারেটের বিভিন্ন স্তরে ৫ থেকে ৭ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছিল।

বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাকজাত পণ্য ব্যবহার করেন। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের কারণে দেশের অর্থনীতিতে প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতির মধ্যে রয়েছে চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হ্রাস।

সরকারের এই শুল্ক বৃদ্ধির উদ্দেশ্য তামাক পণ্যের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য রক্ষা করা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সিগারেট   তামাক   জনস্বাস্থ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close