প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৫:২৭ পিএম

প্রতীকী ছবি
নির্মাণসামগ্রীর প্রধান উপকরণ রডের দাম বাড়ছে। রড-এঙ্গেল বার তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপের সুনির্দিষ্ট করের পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ২০০ টাকা করা হচ্ছে।
আজ সোমবার (২ জুন) আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভ্যাট বাড়ানোর এই নতুন প্রস্তাব করা হয়েছে।
প্রতিবছর সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এবছর ৫ জুন প্রথম বৃহস্পতিবার হলেও ওই দিন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায়, আজ সোমবার ২ জুন বাজেট ঘোষণা করা হয়।
নির্বাচিত কোনো সরকার না থাকায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিটিভির মাধ্যমে আজ বিকেল ৩টায় দেশবাসীর কাছে তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট প্রস্তাবের দিন থেকেই রাজস্ব খাতে প্রস্তাবিত কর, ভ্যাট ও শুল্কহারগুলো কার্যকর করা হবে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস