প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৫:৩৪ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৬:১৩ PM

সংগৃহীত ছবি
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না।”
আজ সোমবার (২ জুন) রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, “আমরা স্বৈরশাসকের পতন ঘটিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। কিন্তু আমরা দেখছি, গণতন্ত্র কিভাবে ঠেকানো যায় সেই চেষ্টা হচ্ছে।”
তিনি বলেন, “গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তবে গণতন্ত্র হুমকিতে পড়বে।”
অন্যান্যদের মাঝে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
স্বদেশ প্রতিদিন/আইএমএস