বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকরি হারাচ্ছেন বাংলাদেশ মেডিক্যালের ৩৯ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৩৬ AM

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩৯ জন চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চাকরি হারাচ্ছেন। ২০২৩ সালের ৪ আগস্ট ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। একই ঘটনায় আরও ১০ জনকে তিরস্কার ও সতর্ক করা হয়েছে।

জানা গেছে, ওইদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মারামারি, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা অধ্যাদেশের ৬ (ঠ) ধারা অনুযায়ী চাকরিচ্যুতির সুপারিশ করে, যা সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসক ডা. মো. রিয়াদ সিদ্দিকী, পেইন্টার নিতীশ রায়, ড্রাইভার সুজন বিশ্বশর্মা, এবং সিনিয়র স্টাফ নার্স শবনম নূরানীসহ আরও অনেকে। একই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও গাড়ি পোড়ানোর অভিযোগে আরও ২৩ জন চিকিৎসককে শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরও চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাকরিচ্যুতদের মধ্যে রয়েছেন কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, নিউরোলজির অধ্যাপক ডা. মো. আহসান হাবিব, এবং ক্লিনিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ। এছাড়া, অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে পদোন্নতির আবেদন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযোগটি করেছিলেন একই বিভাগের অধ্যাপক ডা. নাসিমা আখতার।

সিন্ডিকেট সভা চলাকালে অশ্রাব্য ভাষা ব্যবহার, গালিগালাজ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৯ চিকিৎসক ও ১ কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের তিরস্কার ও সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় দীর্ঘদিন ধরে অবহেলিত ২২ জন কর্মচারীকে ভুতাপেক্ষাভাবে সব আর্থিক সুবিধা প্রদান, ৯৬ জনের চাকরি স্থায়ী এবং ২২ জনের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, “তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের বিষয়ে তদন্ত এখনো চলমান, তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  চাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close