বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিসিবির নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে আইসিসি : ক্রীড়া উপদেষ্টা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:১৫ পিএম
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ শনিবার হ্যান্ডবল স্টেডিয়ামে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল শেষে এ কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এ বিষয়ে গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, “বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি এসেছেন। আমাদের আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে। বিসিবির নতুন সভাপতি নিজেও আইসিসিতে দীর্ঘসময় কাজ করেছেন।”

এর আগে গতকাল শুক্রবার বিসিবির শীর্ষপদে আসে রদবদল। সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় ফারুক আহমেদকে। বোর্ড পরিচালকদের ভোটে তার স্থলে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের ঘটনা ঘটলে সে দেশকে নিষিদ্ধ করা হয়। তাই আশঙ্কা ছিলো, বিসিবি সভাপতি পদে রদবদলের ধরনের কারণে বাংলাদেশ ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়ে কিনা।

যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করায় সভাপতির পদ শূন্য হয়েছিল, তাই এটিকে কেউ কেউ বোর্ডের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন। ফারুক আহমেদ নিজেও এই প্রসঙ্গ টেনেই আইসিসিতে নালিশ করেছেন।

তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা, সেটা তো আইসিসির অজানা নয়। আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগের কোনো ঘাটতি ছিল না। আইসিসিও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।’


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বিসিবি   ক্রিকেট   আইসিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close