বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘কৃষকের ঈদ আনন্দ’ এবার জিন্দা পার্কে
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:১৫ পিএম

প্রতিবছরের মতো এবারও ঈদের পরদিন প্রচারিত হতে যাচ্ছে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় দেশের জনপ্রিয় ঈদের অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। ঈদুল আজহা উপলক্ষে এবার ভিন্ন আমেজ আর মাটির ঘ্রাণ ধরে রাখতে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের জিন্দা পার্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি। 

প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধনের নিদর্শন জিন্দা পার্কে এবারের অনুষ্ঠানটি পেয়েছে এক নতুন মাত্রা। রয়েছে গ্রামীণ মানুষের জীবনের স্বচ্ছতা, আবেগ, আনন্দ ও সংগ্রাম। যা ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়। এছাড়াও অনুষ্ঠানে উঠে এসেছে মহানগরের অতি নিকটে থেকেও কীভাবে গ্রামবাসী নিজেদেরকে আলাদা রেখেছেন শহুরের প্রতিযোগিতামূলক বাস্তবতা থেকে।

সুশৃঙ্খল জীবনের এক গ্রাম্য রূপ, সেই সাথে কৃষি ও প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে কীভাবে গড়ে উঠেছে প্রকৃতির অভয়ারণ্য এই জিন্দা পার্ক তা দেখতে সম্মিলিত হয়েছে ৫ হাজার গ্রামবাসী। সবুজ এই ভূবনের মাঝে ধারণ করা খেলার ফাঁকে ফাঁকে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী জিন্দা গাঁয়ের ইতিহাস ও সংস্কৃতি। 

এবার খেলার তালিকাতেও এসেছে নতুনত্ব ও বৈচিত্র্য। খেলাগুলোর মধ্যে থাকছে- বৃক্ষমানবের দৌঁড়, তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গি বাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া। 

এসব অসাধারণ, মজার ও চমকপ্রদ সব খেলায় অংশ নিয়েছেন স্থানীয় কৃষক, নারী ও শিশু এবং বিভিন্ন পেশার মানুষ। অনুষ্ঠানটি চ্যানেল আইতে ঈদুল আজহার পরদিন বিকাল ৪ টা ৩০ মিনিটে প্রচার হবে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close