
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা’র ঘোষক, আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ‘আমরা বিএনপি পরিবার।’
আজ শনিবার বাদ আছর (৩১ মে) ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে যায় একটি প্রতিনিধি দল। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে ছিলেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম ও আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও রুবেল আমিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য তুহিন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজল, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিনার হোসেন, ছাত্রদল নেতা মিসবাহ, শোয়েব, অনিক, মারুফ, রোমান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, বগুড়া জেলা এ্যাবের সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পাঠান, এ্যাব-কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ আমিনুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল আজিজ এবং মোনাজাতে অংশ নেন ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ