
মানুষের স্মৃতিশক্তি কীভাবে কাজ করে
মানুষের মস্তিষ্ক একটি জটিল ও বিস্ময়কর অঙ্গ। এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো স্মৃতিশক্তি, যা আমাদের অভিজ্ঞতা, শিক্ষা ও পরিচয়ের কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক গবেষণা বলছে, মানব মস্তিষ্কে প্রায় ২.৫ পেটাবাইট (২৫ লাখ গিগাবাইট) তথ্য ধারণ করার সক্ষমতা রয়েছে। যা প্রায় ৩০০ বছরের ভিডিও ধারণ করার সমান!
স্মৃতি কাজ করে কীভাবে?
স্মৃতিশক্তি মূলত তিন ভাগে বিভক্ত:১. সংবেদনশীল স্মৃতি (Sensory memory) – খুব স্বল্প সময়ের জন্য তথ্য ধরে রাখে।
২. স্বল্পমেয়াদি স্মৃতি (Short-term memory) – কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত তথ্য ধারণ করে।
৩. দীর্ঘমেয়াদি স্মৃতি (Long-term memory) – যেসব স্মৃতি বহু বছর পর্যন্ত সংরক্ষিত থাকে।
কেন স্মৃতি ভুলে যাই?বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের নিউরনের কার্যক্ষমতা কমে যায়, যার প্রভাব পড়ে স্মৃতিতে। তাছাড়া ঘুমের অভাব, মানসিক চাপ, অপুষ্টি ও কিছু কিছু রোগ যেমন আলঝেইমার, স্মৃতিশক্তি হ্রাসে ভূমিকা রাখে।
স্মৃতি বাড়ানোর উপায়:বিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়মিত অভ্যাস স্মৃতিশক্তি ধরে রাখতে ও বাড়াতে সাহায্য করে। যেমন:-
ঘুম: পর্যাপ্ত ঘুম স্মৃতির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভালো খাদ্যাভ্যাস: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি-সমৃদ্ধ খাবার উপকারী।
ব্যায়াম: নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়িয়ে নিউরনের সংযোগ উন্নত করে।
মানসিক ব্যায়াম: ধাঁধা, বই পড়া, নতুন কিছু শেখা স্মৃতিশক্তি জাগিয়ে তোলে।
স্ট্রেস নিয়ন্ত্রণ: অতিরিক্ত মানসিক চাপ নিউরনের ক্ষতি করে।
স্মৃতি ও আবেগের সম্পর্ক:গবেষণায় দেখা গেছে, আবেগের সঙ্গে যুক্ত ঘটনা মানুষ বেশি মনে রাখতে পারে। বিশেষ করে ভয়, সুখ কিংবা দুঃখের সময় তৈরি হওয়া স্মৃতি দীর্ঘস্থায়ী হয়। এটি ‘অ্যামিগডালা’ নামক মস্তিষ্কের এক অংশের কারণে ঘটে।
প্রযুক্তির যুগে নতুন চ্যালেঞ্জ:স্মার্টফোন ও প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের স্মৃতিকে অলস করে তুলছে বলে মনে করেন অনেক গবেষক। গুগলে তথ্য খোঁজার অভ্যাস আমাদের মনে রাখার ক্ষমতা কমিয়ে দিতে পারে।
স্মৃতিশক্তি শুধু একটি মানসিক গুণ নয়, বরং এটি পরিচিতির অংশ। তাই দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চললে আমরা দীর্ঘদিন ধরে স্মৃতি ধরে রাখতে পারি।
স্বদেশ প্রতিদিন/এমএম