শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হেলমেট ধরে টানাটানির ঘটনায় শাস্তি পেলেন তিন ক্রিকেটার
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৫:৩১ পিএম
হেলমেট ধরে টানাটানির ঘটনায় তিন ক্রিকেটারকে শাস্তি

হেলমেট ধরে টানাটানির ঘটনায় তিন ক্রিকেটারকে শাস্তি

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের ম্যাচে বাক-বিতণ্ডা ও হেলমেট ধরে টানাটানির ঘটনায় তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। 

গত বুধবার (২৮ মে) দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশি ক্রিকেটার রিপন মণ্ডলের হেলমেট টানার ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচিত ইস্যুগুলোর একটি। যার কারণে শাস্তি থেকে রেহাই পাননি এই তিন ক্রিকেটার। শাস্তি পাওয়া দু’জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হলেন ইনোসেন্ট এনতুলি ও মিকায়েল প্রিন্স এবং বাংলাদেশের রিপন মণ্ডল। 

এরআগে, বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দল এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। বাংলাদেশ ইমার্জিংয়ের ১০৫তম ওভারে এনতুলির বলে ছক্কা মারেন রিপন। এরপর বোলারের উদ্দেশে রিপন কিছু বলার পর এনতুলি তার দিকে এগিয়ে যান।বাক-বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি, অনেকটা নুইয়ে পড়েন বাংলাদেশি পেসার। তখন রিপনের দিকে আঙুল উচিয়ে কথা বলতে দেখা যায় মিকায়েলকে। পরে আম্পায়াররা এসে পরিস্থিতি ঠান্ডা করলেও, দুই বল পর রিপনের দিকে বল ছুড়ে মারেন এনতুলি।

শাস্তি প্রদানের বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি সেলিম শাহেদ বলেন, “রিপনের হেলমেট টানা ইনোসেন্ট এনতুলিকে চারটি সাসপেনশন পয়েন্ট দিয়েছি। তার আরেক সতীর্থ ক্রিকেটার মিকায়েল প্রিন্সকে দেওয়া হয়েছে এক পয়েন্ট। এ ছাড়া বাজে শব্দ ব্যবহারের কারণে রিপন মণ্ডলকে দু’টি পয়েন্ট দেওয়া হয়েছে।”

তিনি জানান, ক্রিকেটারদের এটাই চূড়ান্ত শাস্তি নয়। নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানাসহ আরও শাস্তি আসতে পারে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নিজস্ব ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। 

ম্যাচ রেফারি আরো বলেন, “আমরা সাসপেনশন পয়েন্ট দিয়ে দিয়েছি, এখন পয়েন্ট অনুযায়ী দুই বোর্ড যে সিদ্ধান্ত নেয় আরকি। তারা কয় ম্যাচ ফাইন করবে, তা ওয়ানডে-টেস্ট নাকি টি-টোয়েন্টিতে মানা হবে সেটা তাদের ব্যাপার। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আমরা প্রমাণও পাঠিয়েছি।”

আলোচিত এই ম্যাচটি সর্বশেষ বৃষ্টির জন্য ড্র হয়েছে। বৃষ্টির আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং তোলে ৬ উইকেটে ১৫২ রান এবং প্রথম ইনিংসে ৩৭১ রান করে বাংলাদেশ ইমাজিং। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট   বাংলাদেশ   দক্ষিণ আফ্রিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close