বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুবাইয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগে আটক ৪১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:০৮ পিএম আপডেট: ৩০.০৫.২০২৫ ৭:৪৭ PM

দুবাইয়ে সংগঠিত ভিক্ষাবৃত্তির চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি হোটেল থেকে ৪১ জনকে আটক করেছ দুবাই পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ হাজারেরও বেশি দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। 

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য বলা জানা যায়।

পুলিশের তথ্যানুযায়ী, আটককৃত ব্যক্তিরা আরব দেশের নাগরিক। ওই হোটেলকে তারা ভিক্ষাবৃত্তির কার্যক্রম চালানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন।

প্রসঙ্গত, ‘আল-মিসবাহ’ নামক একটি বিশেষ নিরাপত্তা অভিযানের অংশ ছিল এই গ্রেফতারটি। যা পরিচালনা করে দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আওতাধীন সন্দেহভাজন ও অপরাধমূলক প্রবণতা পর্যবেক্ষণ বিভাগ।

৯০১ কল সেন্টারে একটি অভিযোগের পরেই অভিযানটি শুরু হয় বলে জানা যায়। অভিযোগে বলা হয় শহরের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি তাসবিহ ও আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির ছলে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।

পুলিশ ঘটনাস্থলে নজরদারি চালিয়ে তিনজন আরব ব্যক্তিসহ ওইসব সামগ্রী বিক্রির সময় মানুষের কাছ থেকে টাকা চাইতে দেখে। পরে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় তাদের। জিজ্ঞাসাবাদের এটি একটি বড় ভিক্ষাবৃত্তির চক্রের অংশ বলে স্বীকার করেন তারা।

এছাড়াও হোটেল কর্তৃপক্ষের সহায়তায় আটক করা হয় একই জাতীয়তার আরো ২৮ জনকে। এর পরদিন হোটেল ছাড়ার চেষ্টা করলে আরো ১০ জনকে গ্রেফতার করে দুবাই পুলিশ।

উল্লেখ্য,  সংগঠিতভাবে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে সব অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close