বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাকসহ প্রায় ২০ লক্ষ টাকার সয়াবিন তৈল ছিনতাই
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৭:০৩ পিএম
ছিনতাইকৃত ট্রাক

ছিনতাইকৃত ট্রাক

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকসহ প্রায় ২০ লাখ টাকার সয়াবিন তৈল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৩০ মে) দুপুরে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) আয়াত এন্টারপ্রাইজের দুইটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারমধ্যে একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ডুবাইল নামক এলাকায় একটি ওভার ব্রিজে উঠলে রাত সাড়ে ৩ টার দিকে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে এবং চালক ও হেলপারকে হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেন।

এছাড়াও অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক চালক ও হেলপারকে মারধর করে আহত অবস্থায় বিজ্রের অদূরে ফেলে যায়। ভোর সাড়ে ৪ টার দিকে টহলরত পুলিশ আহত অবস্থায় তাদেরকে দেখে উদ্ধার করে এবং ট্রাকটির মালিককে অবগত করেন।
 
আহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে আলামিন, বাবু মিয়ার ছেলে টিটু। এদের মধ্যে আলামিন ট্রাক চালক ও টিটু হেলপার ছিলেন। ট্রাকের মালিক সনি সাংবাদিকদের জনান, ৬০টি ড্রামে ১১ হাজার ৪০০ কেজি সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। 

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাক চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ৬০ ড্রাম সয়াবিন তৈল উদ্ধারের চেষ্টা চলছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ট্রাক   ছিনতাই   তৈল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close