বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুতেই হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:৩৮ AM

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও জয় খুঁজে পেল না বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে হারতে হয়েছে লিটন দাসের দলকে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে বড়সড় স্কোর২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতে দারুণ বোলিংয়ে মাত্র ৫ রানেই পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দেয় টাইগাররা। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সালমান আলি আগার ৩৪ বলে ৫৬ রানের ফিফটি, হাসান নাওয়াজের ৩২ বলে ৫৪ এবং শেষদিকে শাদাব খানের ঝোড়ো ব্যাটিংয়ে ২০০ ছাড়ানো সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম নেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন, শেখ মেহেদি, শামিম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন ফেরেন মাত্র ৪ রানে। তাওহীদ হৃদয়ও ছন্দে ছিলেন না। ব্যর্থ হন শামীম ও রিশাদও।

তানজিদ তামিমের ৩১, জাকের আলি অনিকের ৩৬ ও অধিনায়ক লিটন দাসের ৪৮ রানের ইনিংস কেবল ব্যবধান কমায়, ম্যাচ জেতাতে পারেনি।

পাকিস্তানের পেসার হাসান আলি একাই নেন ৫ উইকেট, যা বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেয়।

এই হারের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। টাইগারদের সামনে এখন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। দলকে জয়ের ধারায় ফেরাতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই উন্নতি দরকার।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাকিস্তার   বাংলাদেশ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close