বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
প্রেমের জের ধরে কুয়েট ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:০৯ AM আপডেট: ২৯.০৫.২০২৫ ৯:২৯ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শিক্ষার্থীকে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ মে)  বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন ফুলবাড়ীগেট এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন ইসিই বিভাগের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ ও ইএসই বিভাগের আল সাদ রাজিন।

প্রত্যক্ষদর্শী এবং আহত শিক্ষার্থীর বরাতে জানা যায়, হেলমেট ও মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী হঠাৎ করেই ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীকে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থী ও স্থানীয় সূত্র মতে, হামলাকারীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি দলের সঙ্গে সম্পৃক্ত এবং ভুক্তভোগীরা বিএনপিপন্থী পরিবার থেকে আসায় এ হামলা হতে পারে। এছাড়া আহত শিক্ষার্থী ইফাজের ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ হামলার সময় সেখানে তার প্রাক্তন প্রেমিকাকে দেখা গেছে বলেও নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদল-সমর্থিত স্থানীয় এক কর্মী জানান, কুয়েট শিক্ষার্থী সাইমা বিনতে শাফি এই হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, আমি দু'জনই আমার পূর্বপরিচিত। কিছুদিন আগে সাইমা ও ইফাজের প্রেমের সম্পর্কে ফাটল ধরে, যার জের ধরেই এই ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় আমি সাইমাকে উপস্থিত দেখেছি। ইফাজ তাকে ধরতে বললেও, স্থানীয় লোকজন সে মেয়ে হওয়ায় তাকে না ধরে রক্তাক্ত ইফাজকে হাসপাতালে নিয়ে যাই।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক রাজন কুমার রাহা জানান, আহত শিক্ষার্থীদের খোঁজ নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

কেন্দ্রীয় ছাত্রদল হামলার জন্য একটি গুপ্ত সংগঠনকে দায়ী করে একটি বিবৃতি দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রেমের জের ধরে কুয়েট ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close