বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আসিয়ান-চীন-জিসিসি সম্মেলন শুরু: যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির প্রেক্ষাপট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপের হুমকি থেকে নিজেদের বাণিজ্যনির্ভর অর্থনীতিকে রক্ষায় চীন ও উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) সঙ্গে প্রথমবারের মতো ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলনে বসেছে আসিয়ান।

মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া চলতি বছরের আসিয়ান সভাপতিত্ব করছে।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আসিয়ান-জিসিসি অংশীদারিত্ব অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, আসিয়ানভুক্ত দেশগুলো একমত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি যেন অন্য সদস্য দেশের ক্ষতির কারণ না হয়।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং সম্মেলনে যোগ দিয়ে আসিয়ান ও জিসিসির সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “এই সময়ে চীন, আসিয়ান ও জিসিসি দেশগুলোর উন্মুক্ত আঞ্চলিকতাবাদ ও প্রকৃত বহুপাক্ষিকতার পক্ষে একসঙ্গে কাজ করা প্রয়োজন।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্কের কারণে আসিয়ানের ছয়টি দেশ ইতোমধ্যে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে শুল্ক ইস্যুতে ৯০ দিনের একটি বিরতি চুক্তিতে পৌঁছেছে, তবে চীনা পণ্যের ওপর তুলনামূলকভাবে এখনও বেশি শুল্ক রয়েছে।

বিশ্লেষকদের মতে, আসিয়ান এখন অর্থনৈতিক বৈচিত্র্য আনতে চীন ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী। চীনের সক্রিয় অংশগ্রহণকে তারা কৌশলগত ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। তথ্যসূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close