বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম- বাগচী
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৪৩ পিএম
সভাপতি মো. আব্দুল্লাহ আল-নাইম ও সাধারণ সম্পাদক অনির্বাণ বাগচী

সভাপতি মো. আব্দুল্লাহ আল-নাইম ও সাধারণ সম্পাদক অনির্বাণ বাগচী

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) থিয়েটার সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল-নাইম ও সাধারণ সম্পাদক হিসাবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অনির্বাণ বাগচী নির্বাচিত হয়েছেন।
আজ ‎মঙ্গলবার (২৭ মে) মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের সাবেক সভাপতি ছাব্বির মাহমুদ ফয়সাল এক বিবৃতিতে নতুন কমিটি ঘোষণা করেন।
‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম বাপন, মোঃ ইমরান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা, সেলিম হোসেন শিশির, সাংগাঠনিক সম্পাদক সাদিব হাসান সঞ্জিত, মোঃ রাকিব হাসান, দপ্তর সম্পাদক, শুভ্রা পাল, দিয়া বিশ্বাস, উপদপ্তর সম্পাদক সাকিব আলভী, প্রচার সম্পাদক সাহেদ বিন সুলতান, কাহেনী ও সংলাপ বিষয়ক সম্পাদক মেহেবুবা মাহরিন নোভা, সঙ্গীত ও বাদ্যযন্ত্র বিষয়ক সম্পাদক আসাফ উদ্দিন নাবিল, রূপসজ্জা বিষয়ক সম্পাদক লামিয়া সানজানা অরিন, অনন্দিতা শাহা উপমা, আলোকসজ্জা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ রাকিব, স্টেজ সেটিংস সম্পাদক মোঃ আল-আমিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া আসাদুজ্জামান শুভ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদি হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব নাফিয়ান, কোষাদক্ষ মোঃ হাবিবুর রাহমান, কার্যকারী সদস্য মোঃ আব্দুল্লাহ ইবনে মাসুদ, শ্রেয়া শাহা, তাবাসুম জান্নাত মেঘলা, জেরিন তাসনিম, মিনহাজ আহমেদ ইশান, মিথুন হাসান, মোঃ সাফিয়ান আল বারি, জান্নাত আক্তার। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক দীপ্তি ভৌমিক এবং সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক।
‎নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল-নাঈম বলেন, "‎নাটক শুধু বিনোদন নয়- এটি প্রতিবাদের ভাষা, মানবিকতার ভাষা, আত্মঅন্বেষণের এক অসাধারণ মাধ্যম। আমরা যারা এই নাট্য ক্লাবের সঙ্গে যুক্ত, তারা সবাই বিশ্বাস করি- নাটক সমাজ বদলের এক শক্তিশালী হাতিয়ার। আজ আমাদের সেন্ট্রাল ড্রামা ক্লাব (সিডিসি) শুধুমাত্র একটি সাংগঠনিক নাম নয়, এটি একটি আবেগ, একটি পরিবার, একটি যাত্রা- যেখানে আমরা প্রতিদিন শিখি, গড়ি, ভাঙি, আবার নতুন করে গড়ি।"
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অনির্বাণ বাগচী বলেন, "আজ আমাদের সেন্ট্রাল ড্রামা ক্লাব (সিডিসি) একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই ক্লাব শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো- যেখানে আমরা সবাই একসাথে স্বপ্ন দেখি, পরিশ্রম করি এবং মঞ্চের আলোয় নিজেদের প্রকাশ করি। ‎আমরা বিশ্বাস করি, নাটক কেবল বিনোদন নয়- এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। আমরা চাই, আমাদের নাটকের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে, নতুন প্রজন্মকে সাহসী, সৃজনশীল ও মানবিক করে তুলতে।"
‎পাশাপাশি ক্লাবের উন্নয়নের জন্য  কয়েকটি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে-

‎‎১. নিয়মিত নাট্য কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন

‎২. নবীন সদস্যদের জন্য প্রযোজনাভিত্তিক অভিনয় শেখানো

‎৩. বিনোদনমূলক বিভিন্ন সৃজনশীল নাটক তৈরি ও মঞ্চায়ন

‎৪. সমাজ সচেতনতামূলক নাটক মঞ্চায়ন


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   ক্লাব   নাটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close