শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত শিশু-কিশোররা      ● মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা      ● নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, নারী গ্রেপ্তার      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী       ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ      ● বিদেশি মোড়কে নকল চকলেট, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা      ● কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা      ● আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী      ● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      ● সুচিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও সম্পদ হবে: বাদশা      
নাগরপুরে এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর স্মরণসভা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৫৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।

সভায় উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল প্রমুখ।

এছাড়াও স্মরণসভায় উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এড. গৌতম চক্রবর্তী ছিলেন একজন সৎ, দক্ষ ও জনবান্ধব রাজনীতিবিদ। তার রাজনৈতিক দূরদর্শিতা, নিষ্ঠা ও দেশপ্রেম সবসময় আমাদের অনুপ্রেরণা জোগাবে। বিএনপির প্রতি তার অবিচল নিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে তার নিরলস প্রচেষ্টা চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এডভোকেট গৌতম চক্রবর্তী মৃত্যুবরণ করেন। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close