প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬:১৫ পিএম

ডা. আব্দুল্লাহ আল মামুন
মামুন আব্দুল্লাহ ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) আওয়ামী লীগ ডাক্তারদের একটি নিবন্ধিত সংগঠন। এর চেয়ারম্যান যিনি আওয়ামী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অন্যতম প্রতিষ্ঠাতা ডা. আবুল হাসনাৎ মিল্টন এবং এর মহাসচিব যিনি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন।
সেই এফডিএসআর এর উপদেষ্টা আব্দুন নূর তুষার। তিনি একইসাথে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল থেকে প্রার্থী হওয়ার জন্য লড়াই করেন।
তিনি মিডিয়া ব্যক্তিত্ব এবং ডাক্তার পরিচয় ধারণ করে নিরপেক্ষতার নীতির গল্প বললেও বাস্তবে ছিলেন লীগের সুবিধাভোগী দালাল।
শেখ মুজিবের বার্থডে পার্টি, বঙ্গবন্ধু পরিষদের সভা- লীগের এমন কোনো অনুষ্ঠান নেই যে সে বাদ ছিল৷ আবার হাসিনার শতবর্ষী আয়ু, ওবায়দুল কাদেরের চাটুকারিতা, নিজের ছেলেকে দিয়ে শেখ মুজিবের নামে কোরআন খতম- এমন কোনো চাটুকারিতা নেই যা সে করেনি।
এই প্রেক্ষাপটে যখন শোনা যায় যে, এই লোক ছাত্রদলের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তখন তা শুধু বিস্ময়ের নয়, রাজনৈতিক শিষ্টাচারের এক প্রহসনও বটে। যিনি বছরের পর বছর আওয়ামী লীগ ঘরানার সুবিধাভোগী হয়ে থেকেছেন, তিনি লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ছাত্র সংগঠন ছাত্রদলের অনুষ্ঠানে কীভাবে স্থান পান?
ছাত্রদলের উচিত হবে এ ধরনের ‘নিরপেক্ষতার মুখোশধারী’ আওয়ামী সুবিধাভোগীদের থেকে দূরত্ব বজায় রাখা। না হলে সামনে হয়তো শেখ হাসিনাকেও তাদের অতিথি হিসেবে দেখা যেতে পারে। রাজনীতির নৈতিক ভিত্তি তখন পুরোপুরি তলানিতে গিয়ে ঠেকবে।
লেখক: সাংবাদিক
স্বদেশ প্রতিদিন/আইএমএস