শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাক-অটোরিকশা মুখমোখী সংঘর্ষ প্রাণ গেল অটো চালকের
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬:০৬ পিএম
নিহত অটোচালক সানা উল্লাহ সরকার

নিহত অটোচালক সানা উল্লাহ সরকার

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসকের দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্টেশনে ট্রাকের চাপায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহত অটোচালক সানা উল্লাহ সরকার (৩৫) উপজেলার বাঙ্গুরী গ্রামের বরকত সরকার বাড়ির লিয়াকত আলী সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সাথে দেবীদ্বারগামী একটি অটোরিকশার মুখমোখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোচালক মারাত্মক আহত হলে তাকে দ্রুত দেবীদ্বার উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইমাম হোসেন সরকার জানান, সানাউল্লাহ সকালে নাস্তা খেয়ে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। বিকেলে তারা শুনতে পান রোড এক্সিডেন্টে আহত হয়ে দেবীদ্বার হাসপাতালে তার ভাই। পরে গিয়ে দেখেন ভাই মারা গেছেন। 
নিহতের ২টি কন্যা সন্তান রয়েছে।

এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, 'নিহতের পরিবারের সাথে কথা বলার পরই আইনগত ব্যবস্থা নেব। ঘাতক ট্রাকটি এখনো আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।'

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close