বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিসেম্বরে নির্বাচন দেয়ার কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই: নাসীরুদ্দীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৬:০৪ পিএম আপডেট: ২৭.০৫.২০২৫ ৬:১১ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই।

আজ মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সেনাপ্রধান বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু সেনাবাহিনীর এ কথা বলার এখতিয়ার নেই। সেনাবাহিনীকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই।

তিনি বলেন, গত ১৫ বছর আমাদের বাহিনী দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এনবিআর, সচিবালয়, বন্দর থেকে এখনও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল, সেই আইনের ভিত্তিতেই ৫ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন দলের রিটার্নিং অফিসার, নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেয়া হচ্ছে।’

এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের তিনটি ভিত্তিমূল হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   সেনাবাহিনী   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close