বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      ● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      
সরিয়ে দেওয়া হলো ডিএনসিসির সিইও কামরুজ্জামানকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৩১ AM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাঈদ মো. কামরুজ্জামানকে সরিয়ে দিয়ে নতুন করে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানা যায়।

১৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে ঢাকা উত্তর সিটির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করা আবু সাঈদ মো. কামরুজ্জামান মাত্র তিন মাস আট দিন এই পদে ছিলেন।

এর আগে গত এপ্রিলে একই দিনে পৃথক দুটি আদেশে ঢাকা উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত ১৬ এপ্রিলের ওই আদেশে মো. নুরুজ্জামানকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক এবং মো. মনিরুজ্জামানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছিল।

ঢাকা উত্তর সিটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সিইও কামরুজ্জামানের করপোরেশনের বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত নিয়ে মতানৈক্য চলছিল। ঢাকা উত্তর সিটির একমাত্র স্থায়ী হাট গাবতলী পশুর হাটের ইজারা দেওয়া নিয়েও প্রশাসকের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তার মতবিরোধ তৈরি হয়।

অন্য কর্মকর্তারা মনে করছেন, এই মতানৈক্যই হয়তো তাঁর হঠাৎ বদলির পেছনে প্রধান কারণ হতে পারে।

ঢাকা উত্তর সিটির প্রশাসনিক এই পরিবর্তনগুলো করপোরেশনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনায় কিভাবে প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সরিয়ে দেওয়া হলো ডিএনসিসির সিইও কামরুজ্জামানকে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close