শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মামলায় মারুফ গ্রেপ্তার      ● ইকরামুলের দ্রুত সন্ধানের দাবীতে মানববন্ধন      ● ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ      ● ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের সদস্য আটক      ● প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি      ● সরকারি কর্মকর্তাদের আচরণ হতে হবে নাগরিকবান্ধব      ● চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও মাদক উদ্ধার, আটক ৩      ● নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক      ● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      ● আলমডাঙ্গায় সিডিএসের মাদকবিরোধী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান      ● লামায় মৌচাকের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত      ● কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা      
বিচারপতি মানিক আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:৫৯ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি অ্যাডভোকেট শামছুল হুদা মানিক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টায় ঢাকার সেগুনবাগিচায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শামছুল হুদা মানিক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২৬ মে) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদ চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএম নাসির আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বিচারপতি মানিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close