শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক      ● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      ● আলমডাঙ্গায় সিডিএসের মাদকবিরোধী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান      ● লামায় মৌচাকের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত      ● কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা      ● গোসলে নেমে নিখোঁজ; ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার      ● গ্রাম বদলের কারিগর ‘টিম ওয়াহেদপুর’       ● নিখোঁজের তৃতীয় দিনে যুবকের মরদেহ উদ্ধার      ● সোশ্যাল মিডিয়ায় কী দেখবেন, সিদ্ধান্ত নিতে পারবেন নিজেই      ● ভয়াবহ অগ্নিকাণ্ড: খোলা আকাশের নিচে খালেক মিয়ার পরিবার      ● প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত       ● যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৯      
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. রুম্মান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মৃত আমির আলী সিকদারের ছেলে মো. রাজিব সিকদারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক রাজিবকে ইয়াবাসহ নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close